বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ ২ মাদক ব্যাবসায়ী আটক

ডেস্করিপোর্ট  বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার মিরপুর এলাকার মৃত দুদু সরকারের ছেলে মোঃ শিমুল সরকার (৩০) এবং মুন্সীগঞ্জ জেলার বালাসুর পূর্ব বাগাঙ্গা এলাকার আলী আকবর তালুকদারের ছেলে মোঃ আফজাল হোসেন(৩৮)
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঞা এ তথ্য জানিয়েছেন।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঞা জানান,বুধবার ১৫ ফেব্রুয়ারি রাত ২ টার দিকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মোঃ ফয়সাল আহমেদ এর নেতৃত্বে এসআই মোঃ হানিফ সিকদার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল এয়ারপোর্ট থানাধীন উত্তর রহমতপুর ব্রীজের উত্তর পার্শ্বের পাশে থাকা দুই ব্যাক্তি ও একটি সাদা রং এর প্রাইভেটকার আটক করে (যাহার রেজিঃ নং- ঢাকা মোট্রো ঘ- ৩৩- ৬২৫৮)। এ সময় আসামীদের ও প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারের সামনের ২ (দুই) চাকার প্লাষ্টিকের প্রটেক্টরের মধ্যে হইতে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় খাকী কস্টেপ দ্বারা পেচানো ০৫ পোটলা গাঁজা, যাহার প্রতিটি পোটলার ওজন ১ কেজি করে মোট ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।

এসময় তিনি আরও জানান, আটক আসামীরা পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করিয়া আসতেছে বলে জানাগেছে।
১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঞা জানান,আটক আসামীদের আদালতে প্রেরন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ সহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।