বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০৯
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরগুনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ডেস্করিপোর্ট  বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান সিকদারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বেতাগী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ছাত্রলীগ নেতার নাম মো. মেহেদী হাসান সিকদার। তিনি বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একই উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী।

এদিকে আহত অবস্থায় মেহেদীকে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।