বৃহস্পতিবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

রাজারহাটে বিদ্যুতস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ১

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ী হাটের পাশে নামাভরাট গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ মকবুল মিয়া আজ দুপুর দুই টার দিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।

স্থানীয় সুত্রে জানা যায়, মকবুল তার নিজ বাঁশ ঝাড় হতে বাঁশ কাটছিল হঠাৎ একটি বাঁশ বিদ্যুতিক তারের উপর পরে যায়, বাঁশটি সরাতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে আঁটকে পরে ঘটনা স্থলে সে মারা যায়। তার চিৎকারে বাচ্চু মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম তাকে বাচাঁতে গিয়ে তার শরীর স্পর্শ করলে তিনি বিদুত্যের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় এবং তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে নজরুলকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নিয়ে যায়। এখন তার অবস্থা খ্বুই আশংকা জনক।