নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর যানজট নিরসন ও অবৈধ গাড়ী চলাচল বন্ধ করতে পুলিশ ও র্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০অক্টোবর) বেলা ১১টায় নগরীর প্রবেশদ্বার রুপাতলী বাসস্টান্ড এলাকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র ডিসি ট্রাফিক খাইরুল আলম ও র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এর নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

ডিসি ট্রাফিক খাইরুল আলম জানান, অভিযানকালে বিভিন্ন যানবাহনে ৫৫ টি মামলা দেয়া হয় এবং ১টি মাহিন্দ্রা আটক করা হয়।এছাড়াও বাস,ট্রাক,মোটরসাইকেল,সিএনজি সহ বিভিন্ন গাড়ীর কাগজ পত্র চেক করা হয়।
তিনি আরও জানান,নগরীকে যানজট মুক্তকরতে ট্রাফিক পুলিশের নের্তৃত্বে বিভিন্ন যায়গায় রুটিন মাফিক অভিযান পরিচালিত হচ্ছে।গাড়ীর বৈধ কাগজ পত্র এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া নগরীতে অবৈধ কোন যানবাহন চলতে দেয়া হবেনা।মোটরযান আইন অনুযায়ী মোটর সাইকেল চালকের সাথে আরোহীদের ও হেলমেট পরে চলাচল করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের এসি (দক্ষিন)মাসুদ রানা,এসি (উত্তর) এ কে এম ফায়েজুর রহমান,টি আই আ: রহিম,সার্জেন্ট নিজাম উদ্দিন,ও সার্জেন্ট হাসান সহ র্যাব-৮’র সদস্যরা সদস্যরা।