সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঝালকাঠিতে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২, সড়ক অবরোধ

ডেস্করিপোর্ট  বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির বাসচাপায় ভ্যানগাড়ি যাত্রী এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে।

ঝালকাঠির নলছিটি থানাধীন শিমুলতলা নামক এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভ্যানগাড়িটিকে চাপা দেয় ‘আল আমিন’ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থীসহ ভ্যানচালকের মৃত্যু ঘটলে স্থানীয়রা প্রতিবাদস্বরুপ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং শিমুলতলা বাজার এলাকায় সড়কে গতিরোধক বসানোর দাবি রাখেন।

ওই স্কুল ছাত্রের নাম তমাল ভট্টাচার্য (১৭)। সে স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তমাল এবারে এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। আর অন্যজন হলেন ভ্যানচালক আকাশ (১৯)। ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন তিনি।

দুর্ঘটনার পর বরিশাল পটুয়াখালী মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীসহ স্থানীয়রা। এতে প্রায় ২ ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে নলছিটি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’