বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি :জলাশয়ে জনা পনেরো কিশোর-যুবক কখনো সাঁতার, আবার কখনো ডুবসাঁতারে একটি হাঁসের পেছনে ছুটছে। প্রায় তিন ঘন্টা দাপাদাপিতে অবশেষে ১১টা টিমের ১১ জন যুবকের হাতে ধরা দেয় হাঁসগুলো। সেই সঙ্গে উৎসুক মানুষ চিৎকার ও করতালি দিয়ে অভিনন্দন জানান তাদের। সেই যুবকগুলোও হাঁসগুলো হাতে তুলে ধরে অভিনন্দনের জবাব দেন।
 বৃহস্পতিবার বিকালা ৪টায় কালিগঞ্জ উপজেলার পিরোজপুরে মতির ভাটা পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সরজমিনে জানা গেছে, বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে জলাশয়ের মাঝখানে একটি করে পাতিহাঁস ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় হাঁস ধরার প্রতিযোগিতা। ঘণ্টা তিনেক হাঁস ধরার দাপাদাপিতে মুখর হয়ে ওঠে জলাশয়ের চারপাশ।
মাসুম, আয়ুব, জুয়েল, মিলোন, রিপোনসহ কয়েকজন যুবক ওই হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করেন।
মাসুম বলেন, ‘আমাদের এলাকার ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এমন সব খেলা নতুন  প্রজন্মের কাছে পরিচিত করতে জলাশয়ে হাঁস ধরা প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এই খেলার পাঁচ পর্বে প্রায় ১০০ প্রতিযোগী অংশ নেন। আর খেলা উপভোগ করেন কয়েক শত মানুষ।
পানিয়া সরকারি প্রাথমি বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী মেহেরুবা পারভেজ (কথা) প্রতিযোগিতা দেখতে এসে জানায়, এমন খেলা এর আগে কখনো সে দেখেনি। এবার দেখে সে খুবই আনন্দ পেয়েছে।
এসময় প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।