মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৩২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৬ মার্চ)পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন এর মিলনায়তনে এ আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখা।

বিশেষ অতিথি ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, সভাপতি দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জালাল আহমেদ সাবেক সহ-সভাপতি পটুয়াখালী প্রেসক্লাব, আলোচনা করেন মোঃ জাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী, শুভেচ্ছা বক্তব্য রাখেন আসমা আক্তার, সহকারি পরিচালক, দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।

একইভাবে পটুয়াখালী জেলার সকল উপজেলায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলার সকল মসজিদে এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার সকল কেন্দ্রে দোয়া অনুষ্ঠিত হয়।