বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:১৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেফতার

ডেক্সরিপোর্ট:বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ব্যবসায়ি কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮।

থানার ডিউটি অফিসার এএসআই জাহিদুর রহমান জানান, বরিশাল র‌্যাব-৮ সদস্যরা সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দাসেরহাট এলাকা থেকে পারভেজ খলিফা (২০) কে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পারভেজ মধ্য শিহিপাশা গ্রামের ফরিদ খলিফার ছেলে ও সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্র।

এ ঘটনায় শুক্রবার সকালে র‌্যাব ডিএডি আবুল কালাম আজাদ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।