রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ২:৩৫
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

দুর্যোগ ও দুরবস্থা সৃষ্টি করে সরকার সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে: তাবিথ

ডেস্করিপোর্ট  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, বিভিন্ন দুর্যোগ ও দুরবস্থা সৃষ্টি করে সরকার নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে। বিভিন্ন মার্কেটে একটার পর একটা আগুন লাগছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কী হবে? সাধারণ মানুষের কী হবে? ক্রেতা সাধারণের কী হবে? মানুষ আজ খুব অসহায়, কঠিন ও ক্রান্তিকাল অতিক্রম করছে।

রোববার উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদে অসহায় দুস্থ নারী পুরুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে ১২০০ অসহায় মানুষের মধ্যে এসব বিতরণ করা হয়।

তাবিথ আউয়াল বলেন, আমরা যখন সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদ করতে যাই, তখন আমাদের দমন, পীড়ন, হত্যা ও নিপীড়ন করে দমিয়ে রাখা হয়। আমরা যখন আমাদের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে যাই, ঠিক সেই মুহূর্তে একটার পর একটা দুর্যোগ ও দুরবস্থা আমাদের ওপর চাপিয়ে দেয় এ আওয়ামী অবৈধ সরকার।

তিনি বলেন, চাল-ডালের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের দাম বেড়েই চলছে। এ কারণে মানুষ খুব অসহায় ও বিপদাপন্ন হয়ে পড়েছে। মানুষ এখন আওয়ামী দুঃশাসনের অবসান চায়। এর থেকে মুক্তি পেতে আমাদের রাজপথে নেমে আসতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের পতন নিশ্চিত করতে হবে।

এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, গরিব দুঃখী ও অসহায় মানুষেরা নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপন করছেন। তাদের জন্য কিছু করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করব।