রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলায় ২৩ জেলের জেল-জড়িমানা

ভোলা প্রতিনিধি:সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে ২৩ জেলের জেল-জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এদের মধ্যে ২০ জনকে ১বছর করে কারাদ- ও ২ জনকে ৮ হাজার টাকা এবং ১ জনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইলিশ প্রজনন মৌসুমের ৩য় দিনে শুক্রবার (১১অক্টোকর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা সদর, মনপুরা, তজুমদ্দিনের মেঘনা ও চরফ্যাশনের তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের জেল-জরিমানা করা হয়।

এছাড়াও এসব অভিযানে জব্দ করা হয়েছে একটি ফিশিং বোর্ট ও এক হাজার ২৬০ কেজি ইলিশ। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ভোলা জেলা মৎস্য অফিসার আজাহারুল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের পুলিশ ও কোস্টগার্ড নিয়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ২৩ জেলেকে জাল, ট্রলার ও মাছসহ আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল-জরিমানা করেন।

উল্লেখ্য,৯ অক্টোবর থেকে ৩০অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন সময়। এসময় মেঘনা-তেঁতুলিয়াসহ সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।