রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

কক্সবাজার সৈকতে নেমে প্রাণ গেলো পর্যটকের

ডেস্করিপোর্ট  কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত এসপি মোল্লা মোহাম্মদ শাহিন।

মারা যাওয়া পর্যটক মুহাম্মদ শাহাজাহান (৪০) চট্টগ্রামের পাঁচলাইশ শুল্লক বহর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ কর্মকর্তা মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, সকালে সৈকতের লাবণী পয়েন্টে পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন। এ সময় আকস্মিক তিনি স্রোতে ভেসে যান। খোঁজাখুঁজির কিছুক্ষণ পর পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।