রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি

ডেস্করিপোর্ট  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে রওনা হন রাষ্ট্রপতি। এদিন দুপুর ১২টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন। মাজার প্রাঙ্গণে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি।