বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১২
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে জলবায়ূ পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসনের নগর ব্যবস্থাপনা র্শীষক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে জলবায়ূ পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসনের নগর ব্যবস্থাপনার র্শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় বরিশাল নগরীর সিএন্ডবি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে জলবায়ূ পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসনের নগর ব্যবস্থাপনা র্শীষক আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্পটির এক পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক(উপ-সচিব) মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাবির আহমেদ,বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির,বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর,যুব উন্নয়ন ও কর্মসংস্থান ,প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ,কমিউনিটি ডেভেলপন্টে কমিটির সদস্য ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী পরিচিতি সভায় বক্তরা বলেন,স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের সকল কাজ স্মার্ট ভাবে করতে হবে।সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।জার্মান সরকারের বিএমজেড ও ইউরোপ ইউনিয়নের ইইউ এর আর্থিক সহায়তায় জিআইজেড বাংলাদেশ কর্তৃক এই প্রকল্পটি বাস্তবায়নের জলবায়ু অভিবাসী অতি দরিদ্র জনগোষ্ঠীর সরকারি সামাজিক সেবা সমূহে প্রবেশাধিকার বৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও সরকারের এসডিজির লক্ষ্য অর্জনে অবদান রাখবে । দেশের খুলনা ,রাজশাহী,সিরাজগঞ্জ,সাতক্ষীরা ও বরিশাল সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।