বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:২৪
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

অবসর ভাতার টাকায় হজে যাচ্ছেন ৯২২ শিক্ষক

অনলাইন ডেস্ক  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত ৯২২ জন শিক্ষকের হজের টাকা দিয়েছে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। এরমধ্যে ৪৬৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধার ৩২ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা ছাড় করেছে অবসর বোর্ড। এছাড়াও ৪৫৫ জন শিক্ষককে ৩৯ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৯০১ টাকা প্রদান করেছে কল্যাণ ট্রাস্ট। মোট ৭১ কোটি টাকা ছাড় করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এসব তথ্য জানিয়েছে।

অবসর সুবিধা বোর্ডের ব্যাপক আর্থিক সংকট রয়েছে। এর মধ্যেও প্রতি বছরের মতো এ বছরে এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হজের আবেদন গ্রহণ করা হয়। আবেদন যাচাই-বাছাই ও নিরীক্ষা করে ৯২২ জনের আবেদন মঞ্জুর করেছে। মঙ্গলবার ওই শিক্ষক-কর্মচারীদের টাকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘মানুষ শেষ জীবনে এসে হজে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাদের সারা জীবনের সঞ্চিত কল্যাণ ও অবসর বোর্ডের টাকা দিয়ে হজ করতে চান। দেরি হলে অনেকেই হজে যাওয়ার শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেলেন। এসব বিবেচনায় নিয়ে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ এসব শিক্ষকের জন্য বিশেষ ব্যবস্থায় কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করে থাকে।’