সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ডেস্করিপোর্ট  বগুড়ার আদমদীঘিতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ইন্দইল সেতুর পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

বিকালে এ খবর পাঠানোর সময় মামলার প্রস্তুতি চলছিল।

নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীকুল গ্রামের মৃত নাগর প্রামানিকের ছেলে লোকমান আলী (৭৪) ও তার ছেলে স্থানীয় আদমিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জাহিদুর রহমান (৪৫)।

পুলিশ জানায়, জাহিদুর রহমান সকালে তার বাবা লোকমান আলীকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। তারা ইন্দইল সেতুর পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে লোকমান আলী মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ছেলে জাহিদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়কে হাতির চাঁদাবাজি এড়াতে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

তবে ওসি রেজাউল করিম রেজা অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি জানান, অভিযোগটি সত্য নয়। দুর্ঘটনাস্থলের ভিডিও তার কাছে রয়েছে। দুর্ঘটনা কবলিত কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।