শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে ১৪কেজি গাঁজাসহ কিশোর আটক

মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি:কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ আল-আমিন(১৫) নামের এক কিশোরকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আজ রবিবার সকাল পৌনে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মহুবর রহমানের নেতৃত্বে পুলিশের ৫ সদস্যদের একটি দল উপজেলার চন্দ্রখানা (জকার হাট) নামক স্থান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।সে বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনীরাম গ্রামের জহুরুল হকের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।