মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪০
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

বরিশালে এডাব এর আয়োজনে তিনদিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে এডাব এর আয়োজনে‘প্রকল্প প্রস্তাব লেখা’শীর্ষক বিষয়ের উপর তিনদিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ, বরিশাল এর প্রশিক্ষন কেন্দ্রে তিনদিন ব্যাপি প্রশিক্ষনের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শাহ শাজেদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে,এস.এ মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), কাওসার আলম কনক, পরিচালক প্রোগ্রাম, এডাব কেন্দ্রীয় কার্যালয়, রনজিৎ দত্ত, সাবেক এডাব সভাপতি ও নির্বাহী পরিচালক পিডিও, রবিন বল্লভ, নির্বাহী পরিচালক সিঅরএসএস, মজিবুর রহমান চাঁন, নির্বাহী পরিচালক, মামডো।

এই তিনদিন ব্যাপি প্রশিক্ষনে চুয়াডাংগা, রাজবাড়ি, ফরিদপুর ও বরিশাল বিভাগের ৬ জেলার মোট ৩০টি বেসরকারি সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিগন অংশগ্রহন করেন।প্রশিক্ষন শেষে প্রশিক্ষানার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।

তিনদিন ব্যাপি এই প্রশিক্ষন প্রদান করেন নরেশ মধু এবং প্রশিক্ষনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম বাবু, সমন্বায়ক, এডাব বরিশাল।

প্রশিক্ষনের সভাপতিত্ব করেন কাজী জাহাঙ্গীর কবির, নির্বাহী পরিচালক সেইন্ট-বাংলাদেশ এবং সভাপতি এডাব, বরিশাল।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মহন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের উন্নয়নে বেসরকারি সংস্থার ভুমিকা খুবই গুরুত্বপুর্ন।তাই আপনারা আগামীতে দেশের উন্নয়নে আরো সক্রিয় ভুমিকা পালন করবেন এই প্রত্যাশা করি।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি কাজী জাহাঙ্গীর কবির তার বক্তব্যে বলেন আজকে আপনারা যে গুরুত্বপুর্ন প্রশিক্ষন পেলেন তা কাজে লাগিয়ে আগামীতে নিজেকে এবং প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবেন।