সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

শ্রীমঙ্গল যাওয়ার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

ডেস্করিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাওয়ার পথে তাকে বহনকারী গাড়ির সঙ্গে এক যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে ডেপুটি হাইকমিশনারের গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় বাসের চালককে বাসসহ আটক করা হয়েছে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন।