সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪৮
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

তৃতীয়বার প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়ে যা বললেন এরদোগান

অনলাইন ডেস্ক  ২০ বছর ধরে তুরস্ক শাসন করে আসা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুনরায় নির্বাচিত হয়ে দেশটির মসনদে বসছেন। রোববার অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরদোগান।

ইস্তাম্বুলে একে পার্টির সদর দফতরের সামনে উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে আরও পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনভার তুলে দেওয়ায় ভোটারদের ধন্যবাদ দেন এরদোগান।

সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাতির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে তারা আবার আমাদের কাছে আগামী পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনের দায়িত্ব দিয়েছেন।’

তিনি বলেন, ১৪ মে এবং ২৮ মে দুটি নির্বাচনে দেশের ৮৫ মিলিয়ন নাগরিকই ‘বিজয়ী’।

জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরদোগান বলেন, ‘আমরা আমাদের জনগণের অনুগ্রহে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা সম্পন্ন করেছি।’

তুর্কি জনসাধারণকে ‘গণতন্ত্র উৎসব’ নির্বাচনের সময় দেশটির অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান তিনি।

টানা তৃতীয়বারের মতো তুরস্কের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া এরদোগান বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের আস্থার যোগ্য হব, যেমনটি আমরা গত ২১ বছর ধরে করেছি।’