মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, দশম শ্রেণির ছাত্র নিহত

ডেস্করিপোর্ট  মুন্সীগঞ্জ সদরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের মারধরে নিহাদ ঢালী (১৮) নামের দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার (৩১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিহাদ আনন্দপুর এলাকার দ্বীন ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, আনন্দপুর এলাকায় আওয়াল দেওয়ানের বাড়ির পশ্চিম পাশে জমিতে নিহত নিহাদ ঢালী তার চাচাতো ভাইসহ এলাকার কিশোর-যুবকরা ক্রিকেট খেলত। বুধবার বিকালে খেলা চলার সময় নিহাদের সঙ্গে তার চাচাতো ভাই লিজন ঢালীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিজন নিহাদকে কিল-ঘুসি মারলে নিহাদ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক অশোক চৌধুরী বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শরীরে বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, প্রাথমিক সুরতহালে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।