মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:১৭
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় দুই ছেলেসহ গৃহবধূ নিহত

ডেস্করিপোর্ট  চট্টগ্রামের আনোয়ারায় বাবার বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই ছেলেসহ এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের একমাত্র মেয়ে গুরুতর আহত হয়।

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার পিএবি সড়কে বৃহস্পতিবার (০১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা কহিনুর আক্তার (৪২), তার বড় ছেলে মানিক (২৩) ও ছোট ছেলে মিরাজ (১৭)। আহত মেয়ে সুমাইয়ার বয়স ১০ বছর।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, পটিয়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি আনোয়ারার চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে পিএবি সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কহিনুর আক্তার নিহত হন। এ সময় নিহতের দুই ছেলে ও মেয়ে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুই ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ওসি দুলাল মাহমুদ জানান, যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে তা আনোয়ারা থানায় পড়েছে। আমরা লাশ আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।