শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি ফখরুলের

ডেস্করিপোর্ট  সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক-কর্মচারী সমাবেশে এ আহ্বান জানান তিনি।

এ সময় কৃষক-শ্রমিক রাস্তায় নেমে এসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। এ সময় নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন তিনি। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে মিছিল বের করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, শান্তিপূর্ণভাবে আপনারা মিছিল করবেন। এই মিছিলের মধ্য দিয়ে আপনারা আপনাদের দাবিগুলোকে তুলে ধরবেন।