বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

চুক্তির পর রাশিয়ায় থামলো বিদ্রোহ, বেলারুশে যাচ্ছেন ওয়াগনার প্রধান

অনলাইন ডেস্ক  রাশিয়ার বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন তার সৈন্যদের নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ-অন-ডন ত্যাগ করছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় একটি চুক্তির পর পরিস্থিতি শান্ত হলো। তারা ইতোমধ্যে শহর ত্যাগ করতে শুরু করেছে।

জানা গেছে, চুক্তির অধীনে প্রিগোজিন ও তার সৈন্যরা বিদ্রোহের ঘোষণার পরও বিচারের আওতায় পড়বে না। প্রিগোজিন এখন বেলারুশে যাচ্ছেন।

ওয়াগনার সৈন্যরা শনিবার (২৫ জুন) সকালে রোস্তভের রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় এবং মস্কোর দিকে অগ্রসর হতে শুরু করে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টিকে বিশ্বাসঘাতকতা এবং রাষ্ট্রদ্রোহের কাজ বলে বর্ণনা করেন।

বিবিসির লাইভ প্রতিবেদন বলছে, ইয়েভগেনি প্রিগোজিন ও তার সৈন্যদের বিচার করা হবে না বলে জানিয়েছে ক্রেমলিন। ওয়াগনার যোদ্ধারা দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ-অন-ডন ছেড়ে যেতে শুরু করেছে, যেখানে তাদের বিদ্রোহ শুরু হয়েছিল।

এদিকে, রোস্তোভ-অন-ডন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওয়াগনার সৈন্যরা মস্কোর দিক থেকে ফিরে যাচ্ছেন ফিল্ড ক্যাম্পের দিকে। স্থানীয় লোকেরা জড়ো হয়ে শহরের রাস্তায় উৎসবমুখর পরিবেশ ছিল। কিছু বাসিন্দা উল্লাস করছিল। কেউ কেউ ওয়াগনার সৈন্যদের হাতে হাত মেলানোর চেষ্টা করছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য সুফান গ্রুপের রাশিয়া ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ কলিন ক্লার্ক বলেন, হঠাত করে ওয়াগনার গ্রুপের এমন ঘটনা পুতিনকে দুর্বল করে দিয়েছে। মস্কোও বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে। যদিও পুতিনকে কখনো দুর্বল মনে হয়নি।