রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৪৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় মা ইলিশ শিকারের অপরাধে ১৫ জেলের কারাদন্ড

ভোলা প্রতিনিধি:ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা। এ সময় জেলেদের কাছ থেকে প্রায় ২০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদরের ইলিশা ও ভেদুরিয়ার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় ১২ জন জেলেকে আটক করা হয়।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন ও সহকারী কমিশনার (ভ‚মি) মো. কাওছার হোসেনের আদালতের হাজির করা হলে আদালত প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন।

এছাড়াও চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ৩ জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন

জেলা মৎস্য অফিস স‚ত্রে জানা গেছে, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ শিকার, বিক্রি, মজুদ, পরিবহন ও বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।