রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে বেড়ীবাঁধের খাল ভরাট ও সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ২০১৭ সালের ভয়াবহ বন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাংলাবাজার টু প্যাড্ডার মোড় পর্যন্ত বন্যা নিয়ন্ত্রন বেড়ীবাঁধের প্রায় তিন কিলোমিটার এলাকায় সৃষ্টি হওয়া ৭/৮ টি বিশাল আয়তনের খাল ভরাট ও বাংলাবাজার থেকে আরডিআরএস বাজার পর্যন্ত পাকা রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই এলাকার বাসিন্দা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুর ১২টায উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাংলাবাজার টু প্যাড্ডার মোড় বেড়ীবাঁধের খালের উপর প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থী মিলিত হয়ে খাল ভরাটের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করে।

মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম, নবম শ্রেণীর শিক্ষার্থী কোহিনুর খাতুন, হালিমা খাতুন, স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান,আতাউর রহমান,ইউসুফ আলী, তছলিম মাষ্টার ও ইউপি সদস্য খৈমুদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালের বন্যায় বেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ায় ধরলা নদীর পানি সামান্য বৃদ্ধি পেলে ওই খাল গুলো দিয়ে লোকালয়ে প্রবেশ করে। ফলে প্রতিবছর ঘরবাড়ী ও ফসলের ক্ষেত ডুবে যায়। নদীর বালু পড়ে নষ্ট হয় ফসলী জমি। তাছাড়া বাংলাবাজার টু প্যাড্ডার মোড় বেড়ীবাঁধের পার্শ্ববর্তী এলাকার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের ফুলবাড়ী ও কুড়িগ্রামের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ওই বেড়ীবাঁধটি। কয়েক জায়গায় গভীর খাল হওয়ায় বর্ষাকালে সীমাহীন কষ্ট করে আমাদের যাতায়ত করতে হয়। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরী ভিত্তিতে খাল ভরাট ও রাস্তা সংস্কারের দাবী জানাচ্ছি ।