সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

বরিশালের গৌরনদীতে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত-১০

ডেস্করিপোর্ট  বরিশালের গৌরনদীতে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক-সুপারভাইজার সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

গুরুতর আহত অবস্থায় কাভার্ড ভ্যানের চালক ও বাসের সুপারভাইজারকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৬জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটাগামী অন্তরা পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক, হেলপাড় এবং বাসের সুপারভাইজার ও যাত্রীসহ ১০ জন আহত হয়। দূর্ঘটনার পরপরই মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে কাভার্ড ভ্যানের চালককে গাড়ি কেটে বের করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও বাসের সুপারভাইজারের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি মহাসড়কের ওপর থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।