রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নড়াইলে ডাকাত সর্দার গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত শফিকুল ইসলাম (৩৮) ডাকাত সর্দার ওরফে ধলাকে গ্রেফতার করেছে পুলিশ। দিবা গত গভির রাতে নড়াইলের নড়াগাতি বড়দিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম ধলা মিয়ার বাড়ী নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত মোসলেম মোল­ার ছেলে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানা ডাকাতি, ছিনতাই অস্ত্র, দ্রæত বিচার ও মাদক আইনে ৯ টি মামলা রয়েছে। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, ডাকাতি সহ ৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত আসামী শফিকুল ইসলাম ওরফে ধলা ডাকাত নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া এলাকার একটি দোকানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাকে আটক করা হয়েছে।

নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীর বলেন, নড়াইলের পুলিশ সুপার (এসপি) সারের গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে শফিকুল ইসলাম (৩৮) ওরফে ধলা ডাকাত সর্দারকে গ্রেফতার হয়।