রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে অটোরিকশার ওপর গাছ পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশালে অটোরিকশার ওপর রেইনট্রি গাছ পড়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরো চার যাত্রী আহত হয়েছেন।

সোমবার রাত ১২টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদের হাট খান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. মনিরুল ইসলাম (৪৭) বরগুনার আমতলী উপজেলার মো. শাহজাহান হাওলাদারের ছেলে।তিনি চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহযোগী সংগঠন শিক্ষক ফোরামের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এঘটনায় আহত অটোরিকশার চালক মাহবুব, চরমোনাই পীরের মালিকানাধীন পদ্মা ইটভাটার ব্যবস্থাপক মো. ইমাম, তার দুই ভাগ্নে সায়েম ও তামিমকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে,বরিশাল শহর থেকে অটোরিকশায় করে চরমোনাই মাদ্রাসায় যাচ্ছিলেন শিক্ষক মনিরুলসহ অন্যরা।এ সময় চাঁদেরহাট এলাকায় পৌঁছলে রাস্তার পাশের একটি বিরাট রেইনট্রি গাছ উপড়ে ওই অটোরিকশার ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর চালক এবং এক যাত্রী বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়েন। দীর্ঘ সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর তাদের বের করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই পার্থ সারথী জানান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করে নিহত শিক্ষক মনিরুলের লাশ নিয়ে গেছে তার পরিবার।