রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে বিএম কলেজের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

শামীম আহমেদ  বরিশাল বিএম কলেজে জলাবদ্ধতা নিরসনে হাঁটু পানিতে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার (৯ই,আগস্ট) সকাল ১১ টায় সরকারি ব্রজমোহন কলেজ জীবনানন্দ দাশ মুক্ত মঞ্চের সামনে হাঁটু পানিতে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার আয়োজনে ‘ক্যাম্পাসের জলাবদ্ধতা নিরসন করার’ দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন, ব্রজমোহন কলেজে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যা একটি অসহনীয় রূপলাভ করেছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার ফলে জলাবদ্ধতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্র-শিক্ষক-কর্মচারিসহ সকল মানুষ। একটি বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটু সমান পানি পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়।

বক্তারা আরও বলেন, গত ২ দিন পূর্বে বৃষ্টি হয়েছে তার প্রকোপ ২ দিন পরে এসেও হাঁটুপানি পাড় হওয়ার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। এতে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত-ছড়াচ্ছে ভয়ংকর ডেঙ্গু। নেতৃবৃন্দ বলেন, বহির্বিশ্ব যখন অনু-পরমাণু-মহাকাশ নিয়ে গবেষণা করছে সেখানে বাংলাদেশে শুধুমাত্র মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে।

ডেঙ্গু রোগের এই মহামারি বিস্তারের জন্য এই জলাবদ্ধতার সমস্যা অন্যতম কারণ। নেতৃবৃন্দ অবিলম্বে জন দুর্ভোগ নিরসন করতে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।