শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ

ভোলা প্রতিনিধি:ভোলার দৌলতখান উপজেলার রাধাপল্লভ চকিঘাট এলাকায় মেঘনা নদীতে ডুবে মো. জুনায়েদ (৫)নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার ১২টায় এই দূর্ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ উপজেলার চরখলিফা ৯নং ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে।

দৌলতখান ফায়ার সার্ভিস কর্মী আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ১২টায় রাধাপল্লভ এলাকায় মেঘনার পাড়ে দুই চাচাত ভাই খেলাছিল। হঠাৎ করে জুনায়েদ একটা পাইপ কুড়িয়ে পায়। পাইপটি পরিষ্কার করতে নদীতে পড়ে যায় জুনায়েদ। এই সময় সে পানির পড়ে যায়, ¯্রােত বেশি থাকায় মুহ‚র্তেই হাড়িয়ে যায় জুনায়েদ।

স্থানীয়রা এসে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে দৌলতখান ফায়ার সার্ভিসকে সন্ধ্যায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার অভিযান চালান ।

তারা জানান শুক্রবার ভোলায় ফায়ারসার্ভিস এর ডুবুরিদল না থাকায় বরিশাল থেকে ফায়ারসার্ভিস’র ডুবুরীদল এনে উদ্ধার কাজ পরিচালনা করেন। প্রায় ২ ঘন্টা খোজাঁখোজির পরও জুনায়েদকে এখনো পাওয়া যায়নি,কিন্তু এই রির্পোট লেখা পর্যন্ত এখনও নিখোঁজ শিশু জুনায়েদকে উদ্ধার করা যায়নি।