শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৯
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

বরিশালে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

শামীম আহমেদ  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে বরিশালে যথাযথভাবে গভীর শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহরের নগরীর সোহেল চত্বরে বঙ্গবন্ধুসহ শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বিসিসি বর্তমান মেয়র ও নবনির্বাচিত মেয়র সহ জেলা ও মহানগর আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।রাতের প্রথম প্রহরের ১২টা ১মিনিটে ফুলেল শ্রদ্ধা জানান, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও কাউন্সিলর বৃন্দ সহ নগরভবন কর্তৃপক্ষ,পরে নগর আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক ও বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ। এরপর শ্রদ্ধা জানান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ নেতাকর্মীরা। সকালে একই স্থানে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত ও নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ সহ মহানগর আওয়ামী লীগের বিভক্ত গ্রæপের একটি অংশ। পরে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া দিনটিকে কেন্দ্র করে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছেন জেলা প্রশাসন। এদিকে সকাল সাড়ে ১০ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান,পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে বেলা ১২ টার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে সোহেল চত্বর থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এক বিশাল শোক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। পরে এখানে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এসময় শোক র‌্যালির চলাকালীন সময়ে বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন রাজনীতি থাকলে মাঠে পতিপক্ষ অবশ্যই থাকবে।

কোন অপশক্তি বঙ্গবন্ধু ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে কেহ কোন ক্ষতি করতে পারবে না।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দুয়ারে মাথা উচু করে ঘুরে দাঁড়িয়েছে সামনে স্মাট বাংলাদেশ গড়ার মাধ্যমে আরো এগিয়ে যাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে প্রতিটি ওয়ার্ডে দুপুরে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু সহ বিভিন্ন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরান খতম সহ দোয়া মোনাজাত এবং কাঙ্গালী ভোজের আয়োজন করে।