রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে ডাকাতির মালামালসহ তিন ডাকাত গ্রেপ্তার

শামীম আহমেদ  মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা এলাকার একটি সিগারেট কোম্পানির অফিস থেকে প্রায় ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৩১৭ টাকার সিগারেট ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া অধিকাংশ সিগারেট ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

গ্রেফতাকৃতরা হলো, গলাচিপা থানার ছৈলাবুনিয়া গ্রামের ইয়াকুব মৃধা, নলুয়াবাগীর বাদুরা গ্রামের রুবেল ঢালী ও আমতলী উপজেলার উত্তর টিয়াখালি গ্রামের মো. মুছা।

পুলিশ কমিশনার বলেন, গত ১৩ আগস্ট দিবাগতত রাত ১০টার দিকে ৯/১০ জনের একটি ডাকাত দল এয়ারপোর্ট থানা এলাকার জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির অফিসে দায়িত্ব পালন করা নিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেনকে বেঁধে রেখে ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৩১৭ টাকার সিগারেট ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় জেটিআই ওয়ার হাউজের ইনচার্জ শফিকুল কাদের বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন থানা পুলিশের সহায়তায় লুণ্ঠিত অধিকাংশ মালামালসহ বহনকারী ট্রাক জব্দ করেন। এসময় উল্লেখিত তিন ডাকাতকে গাজীপুর ও কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।