রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় ডিমের দাম বেশী রাখায় জরিমানা গুনতে হলো খামারীর

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় ডিমের দাম অস্বাভাবিক বাড়তি রাখায় ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কামরুল ইসলাম নামের এক মুরগী খামারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৬ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেওয়াখালী এলাকার বাজার মনিটরিং করার সময় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভোলা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন এ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মোস্তফা সোহেল।

ভ্রাম্যমান আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন চলমান সময়ে ডিমের দাম অস্বাভাবিক বাড়তি রাখায় ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি মামলায় কামরুল ইসলাম নামের এক মুরগীর খামারিকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ২০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।