রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ভূয়া ক্রাইম রিপোর্টাসের সাংবাদিকদের ১ বছর করে কারাদন্ড

ডেক্সরিপোর্ট:বরিশালের কির্তনখোলা নদীতে মা ইলিশ রক্ষার নামে প্রতারনা করতে গিয়ে ভূয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ ১০ জনকে আটক করেছে কোষ্টগার্ড।

এসময় একটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোব বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোর্শেদ আলী ইমন, ঝন্টু, হাসিব খলিফা, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, হাফিজুর রহমান, রুহুল আমিন।

আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

জানা গেছে, প্রতিবছরই এরা ক্রাইম রিপোর্টাসের নাম ব্যবহার করে এবং ক্রাইম রিপোর্টাসের টি শার্ট গায়ে দিয়ে মা ইলিশ নিধন করে আসছে। প্রশাসনের লোক দেখলেই সাংবাদিক পরিচয় দিয়ে পার পেয়ে যায়। কখনো প্রশাসন জানতে চাইলে সাংবাদিক একটু দেখতে নামছি বলে চালিয়ে দেয়। জাল তোলা অবস্থায় তাদের আটক করে কোষ্টগার্ড বরিশাল বগুড়া জাহাজের সদস্যরা। অভিযান পরিচালনা করেন বগুড়া জাহাজের এলএমএ আবিদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এর মধ্যে বরিশালের আলো পত্রিকার একজন সাংবাদিক রয়েছে বলে আইডি কার্ডে দেখা গেছে। বাকিরা কেউ বিশ্ববার্তা পত্রিকার সাংবাদিক আর সবাই ক্রাইম রিপোর্টাসের সদস্য।