রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে সাড়ে তিন হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ২

ডেস্করিপোর্ট  বরিশালে হাসানস ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে তিন হাজার ইয়াবা সহ নগরীরর দুই কারবারিকে গ্রেফতার করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২১ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃর্তরা হলেন- নগরীর ৫ নম্বর ওয়ার্ড বেলতলা এলাকার মন্নান খলিফার ছেলে মো. হেলাল হোসেন (২৫) ও নগরীর ৬ নম্বর ওয়ার্ড চরমোনাই ট্রলার ঘাট এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে মো. সন্টু খান (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে নগরীর চৌমাথা নতুল্লাবাদ টু রুপাতলীগামি মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চট্রগ্রাম থেকে বরিশালগামী হাসানস ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে একটি প্যাকেটে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক মাদক কারবারিরা চট্টগ্রাম থেকে মাদক নিয়ে বরিশালে আসছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।