রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে মোটরসাইকেলের সিটের মধ্যে থেকে ২৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডেস্করিপোর্ট  কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশের অভিযানে মোটরসাইকেলের সিটের মধ্যে থেকে ২৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো শফিকুল ইসলাম (৩১), আবু তাহের ওরফে তাইয়ুব (২৫)।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য জানিয়েছেন।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ আব্দুর রহিম চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া নামক স্থানে সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন মোবাইল ডিউটিতে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানোর সময় কুমিল্লা থেকে ঢাকাগামী মোটরসাইকেল নং- ঢাকা মেট্রো ল-২৭-১৯৯৬ ঢাকার দিকে যাওয়ার কালে তাকে সংকেত দিয়ে থামানোর চেষ্টাকালে মোটরসাইকেল চালক ও আরোহী কৌশলে পালানোর চেস্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম (৩১) ও আরোহী আবু তাহের ওরফে তাইয়ুব (২৫) কে আটক করা হয়।

এ সময় তাদেরকে পালানোর কারন জিজ্ঞাসাবাদ করিলে তারা সঠিক কোন উত্তর দিতে না পারায় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় তাদের মোটরসাইকেলটিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেল এর সিট কভারের নিচে চেসিসের পাইপে বিশেষ কায়দায় ০৫ টি সাদা প্লাষ্টিকের পলিপ্যাকে (পাইপ আকৃতির) সর্বমোট ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম আরও জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।