ডেস্করিপোর্ট বরিশালে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল দিয়েছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় এসব ফোন ও টাকা ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন ১০ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল-মামুন।

১০ এপিবিএনের অধিনায়ক জানান, বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন ও ভুল বিকাশ নম্বরে টাকা চলে যাওয়ার ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার সহায়তায় এসব ফোন ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।