রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পরে শ্রমিকের লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশাল জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামে নিখোজের দুই দিন পরে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় উজিরপুর মশাং মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাবেয়া বেগমের বসতবাড়ির সামনে থেকে মেহেদী হাসান নামক এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানাগেছে, গত সোমবার ২৮ আগষ্ট রাত ১০টা থেকে মশাং গ্রামের কাসেম বেপারীর ছেলে মেহেদী হাসান বেপারী (২২) নিখোঁজ ছিলো। ওই শ্রমিকের পড়নে বেগুনী রঙের লুঙ্গি, বাদামী রঙের শার্ট পরিহিত ছিল। আরো জানা যায়, নিহত শ্রমিকের মুখমন্ডল রক্তাক্ত, ফুলা ও গলায় ফাঁসের দাগ এবং অন্ডকোষ ফাটা ক্ষত রয়েছে। মেহেদী হাসান শারীরিক প্রতিবন্ধী ডান পা ছোট ও বাকা ছিল এবং সে গাছ কাটা শ্রমিকের কাজ করতো। সে অবিবাহিত ছিল। স্থানীয় ও পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে হত্যার আলামত পাওয়া গেছে।
উজিরপুর মডেল থানার ওসি মোঃ কামরুল হাসান জানান, রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে হত্যা মামলা নেয়া হবে।