ডেস্করিপোর্ট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্রীর র্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে ৭ সাংবাদিকের উপর চিকিৎসকদের হামলার বিচারের দাবিতে বরিশাল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার(৩০ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর নেতৃত্বে মানববন্ধন করেছেন বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা।
সংগঠনের সভাপতি স্বপন খন্দকার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহামুদ,বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারন সম্পাদক মিথুন সাহা, বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যন্যরা। বক্তারা হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। না হলে কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেন তারা।