শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

পিরোজপুরে পুলিশের অভিযানে এহসান রিয়েল এস্ট্রেট গ্রুপের সহকারী ম্যানেজার আটক

ডেস্করিপোর্ট  পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানা পুলিশের অভিযানে এহসান রিয়েল এস্ট্রেট গ্রুপের সহকারী ম্যানেজার হেমায়েত উদ্দিন(৫০)কে আটক করা হয়েছে।

শনিবার(২ সেপ্টেম্বর) বিকালে আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামী হেমায়েত উদ্দিনকে আটক করা হয়।

জানাগেছে,পিরোজপুর সদরথানাধীন সিকদার মল্লিক এলাকার জুজখোলা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৭) চলতি বছর ১৪ জুন পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এহসান রিয়েল এস্ট্রেট এন্ড বিল্ডার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাগীব আহসান সহ মোট ১০ জনের বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা আত্মসাতের মামলা করেন।যার মামলা নং সি.আর ২৭০/২০২৩।

মামলা সূত্রে জানাগেছে, আসামীগন একে অপরের সহযোগীতায় একই সাধারন উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে বিশ্বাসভঙ্গ সহ প্রতারনার মাধ্যমে বাদীর কষ্টে অর্জিত জমানো ৩৫,০০,০০০/- (পয়ত্রিশ লক্ষ) টাকা আত্মসাত করেছে।এর মধ্যে ১০ নং আসামী সহকারী হেমায়েত উদ্দিন ঐ প্রতিষ্ঠানে আসামীরা বিভিন্ন পদে কর্মরত থাকিয়া পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষদের নিকট থেকে মাসিক, বাৎসরিক এবং এককালীন নগদ টাকা জমা হিসাবে বিভিন্ন মেয়াদে। প্রতারনার মাধ্যমে গ্রহন করিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতে ছিল। আসামীগন উক্ত প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত কর্মী হিসাবে নিয়োজিত থাকিয়া একে অপরের সহিত পরামর্শ করিয়া এবং একে অপরের সহযোগীতায় একই সাধারন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে এলাকার সহজ সরল মানুষদেরকে ভুল বুঝাইয়া বেশী মুনাফার লোভ দেখাইয়া নগদ টাকা সংগ্রহ করিয়া আসিতেছিল।
তাহাতে বাদী আসামীদের প্ররোচনায় প্ররোচিত হইয়া অধিক মুনাফার আশায় আসামীদের মাধ্যমে গত বিগত ২০১৭ সালের ১ আগস্ট আসামীদের কর্মস্থল ঘটনাস্থলে উপস্থিত হইয়া এককালীন ২৫,০০,০০০/- (পচিশ লক্ষ) টাকা এবং একই বছর ২০১৭ সালের ৪ ডিসেম্বর এককালীন ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা আসামীদের প্ররোচনায় ও উৎসাহে আসামীদের মাধ্যমে উল্লেখিত প্রতিষ্ঠানে নগদ গচ্ছিত আকারে বাদী জমা প্রদান করেন। আসামীগন বাদীকে টাকা জমা প্রদানের প্রমান পত্র জমা ভাউচার প্রদান করে।পরে বাদীর উক্ত টাকা চাইতে গেলে আসামীরা মামলার বাদীকে মারধর করে তাড়াইয়া দেয়।অবশেষে বাদী সাইফুল ইসলাম আদালতে মামলা করলে আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেন।

এর মধ্যে মামলার ১০ নাম্বার আসামী এহসান রিয়েল এস্ট্রেট গ্রুপের সহকারী ম্যানেজার হেমায়েত উদ্দিনকে স্বরূপকাঠি থানা পুলিশ আটক করে।

এ বিষয়ে স্বরূপকাঠি থানার ওসি মোঃ জাফর বলেন,আদালতের ওয়ারেন্টমুলে হেমায়েত উদ্দিনকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করার প্রস্তুতি চলছে।