রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলার ইলিশায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি  ভোলার ইলিশায় ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. মেহেদী মোল্লা (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা তালতলা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মেহেদী মোল্লা বাগেরহাট জেলার বহরবুনিয়া থানার সাপড়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোড়লগঞ্জ এলাকার হাওলাদার বাড়ির দেলোয়ার মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা তালতলা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. মেহেদী মোল্লা নামের এক যুবকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।