শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নড়াইলে ডাকাত সর্দার গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পর পর শফিকুল ইসলাম (৩৮) ওরফে ধলা ডাকাতকে আটকের দু’ই দিন পর এবার গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত জাহিদ তালুকদার (২৫) ওরফে জহিদ ডাকাত সর্দার কে গ্রেফতার করেছে পুলিশ।

দিবাগত রাত ভোর ৪ টার দিকে থানার লোহার গাতী এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহিদ নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের লোহারগাতি গ্রামের ওলিয়ার তালুকদারের ছেলে।  তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি আইনে ৩ টি মামলা রয়েছে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, ডাকাত জাহিদ তালুকদার গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত আসামী থানার লোহারগাতি এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাকে আটক করে করা হয়েছে। এর আগে, ডাকাত সর্দার শফিকুল ইসলাম (৩৮) ওরফে ধলাকে গ্রেফতার করেছে পুলিশ।

গভীর রাতে নড়াইলের নড়াগাতি বড়দিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানা ডাকাতি, ছিনতাই অস্ত্র,দ্রুত বিচার ও মাদক আইনে ৯ টি মামলা রয়েছে।

নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীর বলেন, নড়াইলের পুলিশ সুপার (এসপি) সারের গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে, ডাকাত জাহিদ তালুকদার গ্রেফতার ও শফিকুল ইসলাম ওরফে ধলা ডাকাত সর্দারকে গ্রেফতার হয়।