রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে দক্ষতা প্রশিক্ষন প্রাপ্ত স্নাতকদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে দক্ষতা প্রশিক্ষন প্রাপ্ত স্নাতকদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) নগরীর শিল্পকলা একাডেমিতে জিআইজেড-বাংলাদেশ এর আর্থীক সহায়তায় টিলার-মটস কর্তৃক বরিশাল সিটিকর্পোরেশন এলাকায় বাস্তবায়িত ইউএমআইএমসিসি প্রকল্পের প্রশিক্ষন প্রাপ্ত স্নাতকদের জন্য চাকরির মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মেলায় ৫৫০ জন প্রশিক্ষিত চাকরি প্রত্যাসি যুবক-যুবতী অংশগ্রহন করে এবং মেলা শেষে তাৎক্ষনিক বিভিন্ন সংস্থা ২১ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করে এবং ২৫৭ জনের সিভি যাচাই-বাচাইয়ের জন্য গ্রহন করা হয়। এই প্রকল্পের মুল উদ্দেশ্য হলো বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষনের মধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

তারই ধারাবাহিকতায় এই চাকরির মেলার আয়োজন করা হয়।এখানে বিভিন্ন চাকরিদাতা সংস্থা অংশগ্রহন করেন এবং তাদের চাকরি দেওয়ার ক্ষেত্র এবং প্রয়োজনীয় দক্ষতার বিষয় তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শহিদুল ইসলাম, পরিচালক বিভাগীয় সমাজসেবা অফিস, বরিশাল, ড. মো: নুরুল আলম, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা, বরিশাল, গেস্ট অব অনার মো: এ কে এম আক্তার উজ্জামান, উপ-পরিচালক জেলা সমাজসেবা অফিস, বরিশাল এবং জিআইজেড প্রতিনিধি সন্দ্বীপ মন্ডল।