শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৫
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

বরিশালে ১৮ বছর পর ধর্ষন চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  ধর্ষণ চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পালিয়ে থেকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পালিয়ে থাকা আসামি মানিক বেপারীকে (৪৬) রাজধানী ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশ।

একই অভিযানে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা সরদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে থানার এএসআই আমিনুল ইসলামকে সাথে নিয়ে ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা সরদারকে গ্রেপ্তার করা হয়। সে (রানা) গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের দলিল উদ্দিন সরদারের ছেলে।

আসাদুল ইসলাম আরও জানান, একই অভিযানে দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ধর্ষণের চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক বেপারীকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে (মানিক) গৌরনদীর বয়সা গ্রামের মতলেব বেপারীর ছেলে।