ডেস্করিপোর্ট বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রিবাহী গুনগুন ও যাতায়ত পরিবহনের দুই বাসের সংঘর্ষে গুনগুনের যাত্রী দেলোয়ারা বেগম (৪০) নামের এক সৌদি প্রবাসী নারী নিহত হয়েছেন।
এঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।নিহত দেলোয়ারা বরিশাল বিমানবন্দর থানার চুলচর বালিয়াখালী গ্রামের নুর ইসলামের স্ত্রী।
শুক্রবার(২২ সেপ্টেম্বর) বেলা বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবরপেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে গুরুতর পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল জানান, দূর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে।মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।