বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:০৭
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবীতে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপির বিক্ষোভ

ডেস্করিপোর্ট  বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসা সহ মুক্তির দাবীতে বরিশাল মহানগর বিএনপি ও উত্তর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫) সেপ্টেম্বর বেলা ১১টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যলয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,বরিশাল মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি জাকির হোসেন নান্নু মহানগর বিএনপি সদস্য আ.ন.ম সাইফুল ইসলাম আজিম, বরিশাল উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম লাবু।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ অহমেদ খান,মহানগর মহিলাদল ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সপিয়া অক্তার, মহানগর বিএনপির সদস্য নুরুল আলম ফরিদ, আফরোজা খানম নাসরিন,মহানগর বিএনপি সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন, ইয়াসিন আরাফাত মিন্টু,আহমেদ জেকি অনুপম, গৌরনদী উপজেলা হান্নান সাজ্জাদ শরীফ মহানগর বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও বরিশাল উত্তর জেলা বিএনপি ও বিভিন্ন দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নদী ও সড়ক পথ পারি দিয়ে বরিশালের বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করে।

এসময় বক্তারা বলেন বর্তমান সরকার বিচার বিভাগের বিচারকদের দলীয়করন করে তাদের দিয়ে ফরমায়েসি রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে এখন বিনা চিকিৎসায় হত্যা করার পরিকল্পনা করছে।এই সরকার পুলিশ ও বিচার বিভাগকে ব্যবহার করে নিজেদেরকে আর বেশী দিন রক্ষা করতে পারবে না।

তারা বলেন যদি দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার ও তার দল আওয়ামী লীগকে এর দায় দায়িত্ব বহন করতে হবে।