বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৫৬
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হলো রক্তের প্লাটিলেট আলাদা করার এফেরেসিস মেশিন

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ (শেবাচিম)হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্তের প্লাটিলেট আলাদা করার (এফেরেসিস) মেশিন চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় এফেরেসিস মেশিনটির কার্যক্রম অনুষ্ঠানিক উদ্বোধন করেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম।

তিনি বলেন, ইতিপূর্বে এই হাসপাতালসহ দক্ষিণাঞ্চলের কোন হাসপাতালেই রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন ছিলো না। এখন থেকে প্রথম বারের মতো চালু হওয়া এই মেশিন থেকে জীবন রক্ষার বিশেষ সুবিধা গ্রহন করেতে পারবেন ডেঙ্গু, ক্যান্সার, থেলাসেমিয়া ও আইটিপি আক্রান্ত রোগীরা।

এই মেশিনটির অভাবে ইতিপূর্বে এখানকার রোগীদের রাজধানীতে প্রেরণ করা হতো। মেশিনটির কার্যক্রম শুরু হওয়ায় এখন আর কোন রোগীকে রাজধানীতে যেতে হবে না।
তিনি আরো বলেন, অতি সম্প্রতি মেশিনটি সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সরকারি ভাবে সরবরাহ করা হয়েছে। হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে মেশিনটির কার্যক্রম শুরু করা হয়েছে। মেশিনটির সাথে স্বল্প পরিমানের প্লাটিলেট সেপারেশন কিটসও সরবরাহ করা হয়েছে। স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলদা করে তা গ্রহন করতে পারবেন রোগীরা।

রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের দায়িত্বে থাকা সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডাঃ নূরুন্নবী চৌধুরী তুহিন এর সভাপত্বিত্বে এফেরেসিস মেশির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, সার্জারী বহিঃ বিভাগের আবাসিক সার্জন ও আউটডোর ডাক্তার এসোসিয়েশন’র সভাপতি ডাঃ সৌরভ সুতার, নাক কান গলা বহিঃ বিভাগের আবাসিক সার্জন ডাঃ চিরঞ্জিব সিনহা পলাশ ও ডাঃ মোস্তফা কামাল প্রমুখ। এদিকে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে রক্তের প্লাটিলেট আলাদা করার (এফেরেসিস) মেশিন’র পাশাপাশি প্লাটিলেট ইনকিউবেটার মেশিন ও একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে।

রক্ত পরিসঞ্চালন বিভাগের ডাঃ নূরুন্নবী চৌধুরী তুহিন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে এখন বেশ কয়েকটি আধুনিকমানের মেশিন সংযোজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন। দীর্ঘ দিনের প্রচেস্টার ফলে এই মেশিনটি আমরা পেয়েছি। এর সাথে প্লাটিলেট ইনকিউবেটার মেশিনও সরবরাহ করা হয়েছে। এই মেশিনের সাহায্যে এফেরেসিস থেকে পাওয়া রক্ত ৪ থেকে ৫দিন সংরক্ষিত রাখা যাবে। এর পাশাপাশি আমাদের এখানে নতুন একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে। এই ফ্রিজে কমপক্ষে ৮৪টি রক্তের ব্যাগ সংরক্ষিত রাখা যাবে।