ডেস্করিপোর্ট পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উদ্যোগে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার(১৮ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উদ্যোগে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রা)এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকির মোহাম্মদ নুরুল আলম, সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, বিশেষ অতিথি ছিলেন সালমা জাহান, চেয়ারম্যান ৭নং কালিকাপুর ইউনিয়ন পটুয়াখালী সদর, বক্তব্য রাখেন কার্যালয়ের সহকারী পরিচালক, ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার, শিক্ষিকা আলহাজ্ব সাইয়েদুন্নিসা ও ফাতেমা বেগম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ খলিলুর রহমান, দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, অনুষ্ঠানের শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।