ডেস্করিপোর্ট পটুয়াখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপ পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর সম্মানিত জেলা প্রশাসক মো:নূর কুতুবুল আলম, বিশেষ অতিথি ছিলেন মোঃ সাজেদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখা,
আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জালাল আহমেদ, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী,হাফেজ মাওলানা মোঃ তানভীরুল ইসলাম, পেশ ইমাম জেলা মডেল মসজিদ পটুয়াখালী, দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।উল্লেখ্য পাঁচটি বিষয়ে দুইটি গ্রুপে প্রতিযোগিতায় ৩০ জনকে পুরস্কৃত করা হয়।