শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

যুবলীগ চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুককে অব্যাহতি

ডেক্সরিপোর্ট:ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর আলোচনায় থাকা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুবলীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া যুবলীগে নতুনভাবে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। ​

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেসের আগ পর্যন্ত এই কমিটিই সংগঠনের সব কার্যক্রম পরিচালনা করবে বলে জানান তিনি।

ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের পর ‘একক সিদ্ধান্তে’ সংগঠন পরিচালনায় সিদ্ধহস্ত ওমর ফারুক হঠাৎ দলের ভেতরে কোণঠাসা হয়ে পড়েন। তাকে বাদ দিয়েই চলে সংগঠনের সবকিছু।

যুবলীগের সম্মেলন উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংগঠনের নেতাদের বৈঠকটিও হয় ওমর ফারুক ছাড়াই। এছাড়া সংগঠনটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনকেও বৈঠকে দেখা যায়নি। তবে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা গণভবনে যান।

৭১ বছর বয়সী ওমর ফারুক চৌধুরী দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর পর যুবলীগ থেকে বহিষ্কৃত নেতাদের গ্রেফতারের পর ওমর ফারুক চৌধুরীর নামও সামনে চলে আসে।